ঘাতকের নাম উষ্ণায়ন, আল্পসের গা থেকে আইসক্রিমের মতো গলে পড়ছে হিমবাহ!
দেখে নিন সেসব ছবি।
সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্মের মূল অনুপ্রেরণা। কখনও উত্তাল সমুদ্র, কখনও আদিগন্ত বিস্তৃত সবুজ খেত, কখনও আকাশছোঁয়া তুষারশুভ্র পাহাড়, পর্বত - এসবই তো কাব্য, চিত্র, সঙ্গীতের প্রকৃত আধার। গ্রীষ্মপ্রধান দেশের মানুষের কাছে বরাবর পাহাড়, বরফ বাড়তি আকর্ষণের। সেই টানে কেউ হিমালয় তো কেউ সুদূর আল্পস পর্বতমালা দেখতে যান। তাল তাল হিমবাহে মোড়া সেসব জায়গা। এর মাঝে গিয়ে দাঁড়ালে মনে হবে যেন ইয়াবড় একটা ভ্যানিলা আইসক্রিম!
আরও পড়ুন:
সম্প্রতি জুরিখের সুইস ফেডেরাল ইনস্টিটিউট এবং ব্রাসেলসের ভ্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা চালানো হয়েছিল। বিখ্যাত 'নেচার' পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ইউরোপের বৃহত্তম পর্বতমালা আল্পসের ক্ষয় শুরু হয়ে গিয়েছে। গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, ২০৩৩ থেকে ২০৪১ সালের মধ্যে আল্পসের বরফ গলন সর্বোচ্চ সীমায় পৌঁছবে।