কলকাতার বিজয় দিবসে উপস্থিত বাংলাদেশের ৮ মুক্তিযোদ্ধা, দেখুন উদযাপনের রঙিন ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করা ভারতীয় জওয়ানদের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করছি যাঁদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতকে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। তাঁদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে। এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাঁদের অতুলনীয় চেতনার স্মারক। তাঁদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে আমাদের।”
বিজয় দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতীয় সেনা বাহিনীর নিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। একাত্তরের পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সফল ‘সিঁদুর’ অপারেশনের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের তিন বাহিনীর অতুলনীয় বীরত্বকে। অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠক করেন সেনা আধিকারিকরা।