আলো ঝলমলে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের সূচনা মুখ্যমন্ত্রীর
আলোর মালায় সাজানো কলকাতার ছবি দেখুন।
আরও পড়ুন:
পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক ঘিরে কলকাতায় মূলত বড়দিন সেলিব্রেট করা হয়। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে ক্রিসমাস কার্নিভালের শুরু হয়েছে। অ্যালেন পার্ক নতুন করে সেজে ওঠে ক্রিসমাস ট্রি, জিঙ্গেল বেল আর রকমারি উপহারে। বৃহস্পতিবার সেখানে গিয়ে কার্নিভালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।ছবি: সুখময় সেন।
আরও পড়ুন:
এই মঞ্চ থেকে ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম, বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ নিন্দা করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।''