আলো ঝলমলে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের সূচনা মুখ্যমন্ত্রীর
আলোর মালায় সাজানো কলকাতার ছবি দেখুন।
আরও পড়ুন:
খ্রিস্টানদের কাছে গোটা ডিসেম্বর মাসই বড় আনন্দের। ঘর সাজানো থেকে শুরু করে উপহার কেনা, কেক তৈরি, নতুন পোশাকে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো - বছর শেষের বিষণ্ণতা যেন নিমেষে উধাও হয়ে যায়। পার্ক স্ট্রিটে এখন তেমনই ঝলমলে পরিবেশ। মাথায় লাল-সাদা সান্টা টুপি পরে এখনই সকলে বেরিয়ে পড়েছেন রাস্তায়। ছবি: সুখময় সেন।
আরও পড়ুন:
এই মঞ্চ থেকে ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম, বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ নিন্দা করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।''