বিশ্বজয়ের মঞ্চে প্রোপোজ থেকে ইনস্টাগ্রামে বিচ্ছেদ, রইল স্মৃতি-পলাশের হৃদয়ভঙ্গের যাত্রা
মধুরেণ সমাপয়েৎ হল না স্মৃতি-পলাশের সম্পর্কের।
বিশ্বজয়ের মঞ্চে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব। বিয়ের কয়েকদিন আগে থেকে উৎসবের শুরু। আর শেষটা? না, রূপকথার সমাপ্তি হল না। 'পালরীতি'র সাধের বিয়ে আর দেখা হল দেশবাসীর। বরং সোশাল মিডিয়ার পোস্টে স্মৃতি মন্ধানা ও পলাশ মুছল, দুজনেই জানিয়ে দিলেন বিয়ে ভাঙছেন। মাঝে একরাশ অভিযোগ। রইল স্মৃতি-পলাশের সম্পর্ক ভাঙাগড়ার পুরো টাইমলাইন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২১ নভেম্বর ২০২৫: বিশ্বজয়ের মাঠ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফিল্মি কায়দায় স্মৃতিকে প্রোপোজ পলাশের। সঙ্গে একরাশ লাল গোলাপ। স্মৃতিও পলাশের হাতে আংটি পরিয়ে দেন। তারপর বিশ্বজয়ের মঞ্চকে সাক্ষী রেখে একে-অপরকে জড়িয়ে ধরেন। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের চোখে আনন্দাশ্রু। দু'জনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।