শীত পড়তেই তেহট্টে পরিযায়ী পাখির ঝাঁক, চোরাশিকারিদের রুখতে রাতভর অভিযান বনদপ্তরের
রইল সেই ছবি।
শীত পড়তেই বাংলায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। তৎপর পাখি শিকারীরাও। তাঁদের ধরতে এবার গভীর রাতে বিশেষ অভিযান চালালো তেহট্ট বন বিভাগের আধিকারিকরা। শনিবার রাতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কেবলমাত্র পাখিদের বাঁচাতে লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে তেহট্ট থানার চাঁপাগাড়া মাঠে বিশেষ অভিযান চালালো বনবিভাগের আধিকারিকরা।
আরও পড়ুন:
এই সমস্ত জায়গায় পরিযায়ী পাখির আগমনের শুরু হতেই পাখি শিকারিদের আনাগোনাও শুরু হয়ে যায়। চায়না জাল বিছিয়ে চলে পাখি শিকার। বিশেষ এই চায়না জালের সংস্পর্শে আসলেই পাখিদের আর ওড়ার ক্ষমতা থাকে না। ভোর রাতে পাখিগুলি সংগ্রহ করে বরাত অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে দেয় চোরা শিকারীরা। শুধু পরিযায়ী পাখি নয়, জলাশয়ের মধ্যে জাল এবং ফাঁদ পেতে পরিযায়ী পাখিদের পাশাপাশি হাঁসপাখি, বক, চ্যাগা সহ সমস্ত ধরনের পাখি...