সামরিক শক্তিতে বলীয়ান ভারত, যুদ্ধবিমানের পর এবার সাবমেরিনে সওয়ার মুর্মু, দেখুন ছবি
চলতি বছরেই রাফালে যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মু।
আরও পড়ুন:
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির এই ডুবোজাহাজ সফর নৌসেনার মনোবল বৃদ্ধির পাশাপাশি বার্তা দেয় যে, দেশের সর্বোচ্চ নেতৃত্ব সামরিক প্রস্তুতির সরাসরি অভিজ্ঞতা এবং মূল্যায়নে কতটা সক্রিয়ভাবে নিযুক্ত। ডুবোজাহাজে থাকা নৌসেনা আধিকারিকরা ঠিক কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন সে বিষয়েও অবহিত করা হয় রাষ্ট্রপতিকে।
আরও পড়ুন:
স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই সাবমেরিন শত্রুর র্যাডার ফাঁকি চিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, এলাকা নজরদারি এবং যুদ্ধ চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এটি একসঙ্গে ১৮টি টর্পেডো নির্ভুল লক্ষ্যে ছুড়তে সক্ষম, এছাড়াও এতে আছে জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সোনার সিস্টেম। মডিউলার সিস্টেম থাকায় ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আপগ্রেড করা সম্ভব এই ডুবো জাহাজ। এছাড়াও এতে আছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) প্রযুক্তি।