সামরিক শক্তিতে বলীয়ান ভারত, যুদ্ধবিমানের পর এবার সাবমেরিনে সওয়ার মুর্মু, দেখুন ছবি
চলতি বছরেই রাফালে যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মু।
আরও পড়ুন:
এই সাবমেরিন সফরে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি, কমান্ডিং অফিসার-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। অত্যাধুনিক এই ডুবোজাহাজের পরিচালন ক্ষমতা, স্টিলথ ফিচার্স ও এর অস্ত্রধারন ক্ষমতা সম্পর্কে অবগত করানো হয় রাষ্ট্রপতিকে। ভারতীয় নৌসেনার 'আন্ডার ওয়ার্টার ওয়ারফেয়ার নেটওয়ার্ক' সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হয় দ্রৌপদী মুর্মুকে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির এই ডুবোজাহাজ সফর নৌসেনার মনোবল বৃদ্ধির পাশাপাশি বার্তা দেয় যে, দেশের সর্বোচ্চ নেতৃত্ব সামরিক প্রস্তুতির সরাসরি অভিজ্ঞতা এবং মূল্যায়নে কতটা সক্রিয়ভাবে নিযুক্ত। ডুবোজাহাজে থাকা নৌসেনা আধিকারিকরা ঠিক কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন সে বিষয়েও অবহিত করা হয় রাষ্ট্রপতিকে।