বালিকাকে দেবীরূপে আরাধনা, অষ্টমীতে কুমারী পুজোয় মাতল বেলুড় থেকে বাংলাদেশ
বৃষ্টি উপেক্ষা করে বেলুড় মঠে ভক্তের ঢল।
চিরাচরিত প্রথা মেনে মহাষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো। ভোর ৫টা ৪০ মিনিটে মহাস্নানের মধ্যে দিয়ে বেলুড় মঠে দেবীর মহাষ্টমীর পুজো শুরু হয়। সকাল ৯টায় বেলুড় মঠের মূল মন্দিরের পাশের অস্থায়ী মণ্ডপের বেদিতে দুর্গাপ্রতিমার সামনে নিয়ে আসা হয় ৫ বছর ২ মাস বয়সি কুমারী শ্রীণিকা মুখোপাধ্যায়কে। দুর্গা প্রতিমার সামনেই ওই কুমারীকে সিংহাসনে বসানো হয়।
আরও পড়ুন:
হাতপাখায় বাতাস করে, উলুধ্বনি দিয়ে, আরতি করে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হয় পুজো। পুজোর পরে কুমারীকে পুনরায় কাঠের চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় মঠের পুরনো মূল মন্দিরে। শ্রীরামকৃষ্ণদেবকে দর্শনের পরে তাকে বারান্দায় বসানো হয়। যাতে নিচে অপেক্ষারত ভক্ত-দর্শনার্থীরা দেখতে পারেন। এরপরে কুমারীকে মঠের গাড়িতে চাপিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সন্ধ্যা পৌনে ৬টায় বেলুড় মঠে শুরু হয় সন্ধি পুজো। এদিন কুমারী পুজো দর্শন করতে মণ্ডপে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ। এছাড়াও সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সহ অন্যান্য প্রবীণ সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। কুমারী পুজো দেখার পাশাপাশি কয়েক হাজার মানুষ এদিন প্রসাদও গ্রহণ করেছেন বেলুড় মঠে। কুমারী পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই প্রচুর ভক্ত ও দর্শনার্থী বেলুড় মঠে ভিড় জমান। লক্ষাধিক...