বৃষ্টিতে ভাসছে উত্তর! ভুটান থেকে ধেয়ে আসা হড়পা বান আলিপুরদুয়ারে, ভাসল একাধিক গাড়ি
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যেই বীরপাড়ার মাকরাপাড়াতে 'গুয়েখোলা' নদীতে আচমকা হড়পা বান। জলের তোড়ে নদীর ধারে থাকা একাধিক গাড়ি ভেসে গেল। অন্যান্য দিনের মতোই আজ সোমবার নদীর বুকে বাজার বসে। সেই সময় আচমকাই হড়পা বান আসে। মানুষজন সরে যাওয়ার সময় পেলেও গাড়িগুলি সরানো যায়নি। ফলে প্রবল স্রোতের মধ্যে পড়ে একাধিক গাড়ি ভেসে যায়।