স্বাধীনতা দিবসে পতাকা তুললেন শাহরুখ, দেশমাতাকে সেলাম দেবের, দেখুন সেলেব অ্যালবাম
কীভাবে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন তারকারা? দেখে নিন।
দেশপ্রেমে বুঁদ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে টলিউড থেকে বলিউডের তারকারা। টলিউড সুপারস্টার দেব থেকে শাহরুখ খান জানালেন ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এদিন মুম্বইয়ে মন্নতের বারান্দা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান। এখানেই শেষ নয়য় ছেলে আব্রামের সঙ্গে এদিন ঝারোখা দর্শন দেন বাদশা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।