ঈশান-রিঙ্কুদের অন্তর্ভুক্তিতে ‘জিতল’ ঘরোয়া ক্রিকেট! বিশ্বকাপের তারকাদের সাম্প্রতিক ফর্ম কেমন?
ভারতকে ভোগাতে পারে সূর্যকুমারের অফ ফর্ম।
আরও পড়ুন:
তিলক বর্মা: স্বপ্নের ফর্ম আছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে তিনি ৪২ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য বিরাট স্বস্তির। সব দিকেই স্বচ্ছন্দে ঘুরিয়ে শট খেলছেন। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারকেই রেয়াত করেননি। আবার প্রয়োজন বুঝে রানের গতি কমাতেও পারেন। শেষ পাঁচটি ম্যাচের তিনটি হাফসেঞ্চুরি।
আরও পড়ুন:
রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর: এশিয়া কাপের ফাইনালে জয়ের রানটা এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছে। রনজিতে উত্তর প্রদেশের হয়ে সেঞ্চুরি আছে। আবার টি-টোয়েন্টিতেও রান করেছেন। রিঙ্কু ও ঈশানের অন্তর্ভুক্তি বুঝিয়ে দিল ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ভারতের 'ইউটিলিটি' প্লেয়ার।