অবশেষে শাপমুক্তি, বাভুমার নেতৃত্বে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ছবিতে ‘চোকার্স’ কলঙ্কের ইতিহাস
দিনের পর দিন শুধু স্বপ্নভঙ্গই দেখেছে প্রোটিয়ারা।
১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল এক উইকেট। ল্যান্স ক্লুসনার দুটি বাউন্ডারি মেরে স্কোর সমান করেন। চতুর্থ বলে ক্লুসনার দৌড়ে যান। কিন্তু অ্যালান ডোনাল্ড দাঁড়িয়েই থাকেন। ক্লুসনারের রান আউটে ম্যাচটি টাই হয় এবং দক্ষিণ আফ্রিকা ছিটকে যায়।