বেশি বেতন থেকে সুদ কমা, আগামী বছরের নতুন নিয়মে বাড়বে সঞ্চয়!
নতুন বছরের শুরুতেই বদলে যাবে বেশ কিছু নিয়ম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৯:২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৯:২৪
১১২
আসছে নতুন বছর। আর এই নতুন বছরের শুরুতেই বদলে যাবে বেশ কিছু নিয়ম। পুরনো পদ্ধতি ভুলে আপনাকেও শিখে নিতে হবে এই নিয়ম যাতে সহজ হয় আপনার গুরুত্বপূর্ণ কাজ। দেখা নিন কী কী বদল হবে।
২১২
এবার থেকে আপনার ক্রেডিট স্কোর প্রতি সপ্তাহে আপডেট করা হবে। আগে এই কাজ করা হতো মাসে দু'বার। এর অর্থ, ঋণ শোধের ক্ষেত্রে বিলম্ব হলে তা আগের তুলনায় দ্রুত দেখা যাবে।
ঋণের উপর সুদের হার ইতিমধ্যেই কমছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এবং এইচডিএফসি ব্যাংকের মতো বড় ব্যাংকগুলি সুদের হার কমিয়েছে এর ফলে গৃহ ঋণ ও ব্যক্তিগত ঋণ যারা নেবেন তাঁরা কিছুটা স্বস্তি পাবেন।
৪১২
ফিক্সড ডিপোজিটের হারও সংশোধন করা হবে। এর ফলে সঞ্চয় থেকে আয়ের উপর নির্ভরশীলদের রিটার্ন প্রভাবিত হবে।
৫১২
জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে প্যান-আধার লিঙ্কিং-এর নিয়ম। যারা এই দুটি এখনও লিঙ্ক করেননি তাঁরা ব্যাঙ্কিং পরিষেবা বা সরকারি প্রকল্পগুলি অ্যাক্সেস করতে অসুবিধার সম্মুখীন হবেন। আধিকারিকরা জানিয়েছেন এর সাহায্যে নিয়মের অপব্যবহার কমবে।
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সিমকার্ডের অপব্যবহার এবং ভুয়ো অ্যাকাউন্ট কমাতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগনালে সিম ভেরিফিকেশন রুল চালু হবে বলে মনে করা হচ্ছে।
৭১২
বিভিন্ন জিনিসের দামেও পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। জানুয়ারির প্রথম দিন থেকে বদলে যাচ্ছে এলপিজি-র দাম। একই দিনে বদলে যাবে বিমানের জ্বালানির দাম।
৮১২
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে নতুন আয়কররের ফর্ম। এই ফর্মে মানুষের ব্যাঙ্ক লেনদেন এবং খরচের হিসাব থাকবে। এই নতুন ফর্ম হবে অনেক সহজ কিন্তু এর মধ্যে ভুলের সম্ভাবনা কম্বে বলে জানা গিয়েছে।
৯১২
নতুন বছরে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন অষ্টম পে কমিশন। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই পে কমিশন। এর মাধ্যমে ডিএ বাড়বে।
১০১২
কৃষিক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসবে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশে এবার থেকে এক নতুন নম্বর প্রয়োজন হবে পিএম-কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য। পাশাপাশি, ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট করলে বন্যপ্রাণীর কারণে হওয়া ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণে টাকা পাওয়া যাবে।
১১১২
মনে করা হচ্ছে, সমাজমাধ্যম সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হবে। ১৬ বছরের নীচে শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আনার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।
১২১২
নতুন বছর বাতাসের বিষ কমাতে বিভিন্ন শহর নতুন পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে।
দিল্লির ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বিশেষ প্রার্থনায় যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে শান্তি, করুণা এবং আনন্দময় বড়দিনের শুভেচ্ছা জানাই। যিশু খ্রিস্টের শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতিকে আরও শক্তিশালী করুক।’ ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডল
৪১০
বড়দিন উপলক্ষে দিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে চলছে বিশেষ প্রার্থনা। অংশগ্রহণ করেছেন বহু মানুষ। ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল।
৫১০
বড়দিনের আলোতে উজ্বল উত্তর আমেরিকার মেক্সিকো। সান্তাক্লজের পোশাকে এক দমকলকর্মী উপহার তুলে দিচ্ছেন শিশুদের হাতে। ভালোবাসা এবং সম্প্রীতির এই বার্তায় মুখরিত সমাজমাধ্যম। ছবি: রয়টার্স।
বড়দিনের আলোয় মুড়ল ইরান। সান্তার ছোঁয়ায় উৎসবের আমেজ তেহরানে। যদিও সেদেশে জাঁকজমক করে বড়দিন উদযাপন হয় না। ছবি: রয়টার্স।
৭১০
জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সিডনির বন্ডি সমুদ্র সৈকত। বড়দিনের আমেজে সেখানে খুশির হাওয়া। ছবি: সমাজমাধ্যম।
৮১০
যুদ্ধ বিধ্বস্ত লেবাননে সাধরণ মানুষের দিন কাটে আতঙ্কে, মৃত্যুভয়ে। কিন্তু বড়দিনের খুশির হাওয়ায় সেখানে এখন আনন্দের স্রোত। উদযাপনে মেতেছে শিশুরা। ছবি: এপি।
৯১০
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় প্রার্থনায় চতুর্দশ পোপ লিও। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসাবে কয়েকমাস আগে পোপ লিও চতুর্দশকে বেছে নিয়েছেন বিভিন্ন দেশের কার্ডিনালরা। ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের পদে অধিষ্ঠিত হয়েছেন। ছবি: এপি।
১০১০
জর্মানির ফ্রাঙ্কফার্টে ধুমধাম করে চলছে বড়দিন উদযাপন। বুধবার উৎসবের আমেজে বুধবার শহরের রোমারবার্গ স্কোয়ারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ছবি: এপি।
‘বিয়ের ফুল ফুটলে…’, বিবাহ থেকে প্রেম, নয়া বছরে সঙ্গী খুঁজে পাবেন এই রাশির জাতক-জাতিকারা!
তালিকায় কোন কোন রাশি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৭:০৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৭:০৮
১৮
কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। অর্থাৎ এতে আমাদের হাত থাকে না। সব আগে থেকেই ধার্য। কিন্তু বিয়ের ফুল ফুটলে, বিয়ের বাজানা বাজতে কেউ আটকাতে পারে না। এই কথাও সত্যি।
২৮
কেউ হলফ লাগিয়ে বিয়ের কথা বলতে না পারলেও, জ্যোতিষশাস্ত্র বিবাহের আভাস দিতে পারে। ২০২৫ সাল শেষের পথে। নতুন আলো নিয়ে আসবে ২০২৬। জ্যোতিষশাস্ত্রের মতে, ২০২৬ সালে বেশ কয়েকটি রাশির বিয়ের যোগ রয়েছে বলে মনে করছেন তাবড় জ্যোতিষীরা।
তবে সমস্তটাই নির্ভর করে জাতক-জাতিকার কুন্ডলী ও হস্তরেখার উপর! তবু রাশি চক্রের সামগ্রিক গতির উপর নির্ভর করে মনে করা হচ্ছে, মিথুন, সিংহ, কন্যা, কুম্ভ ও কর্কট রাশির জাতক-জাতিকারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন, বলে মনে করা হচ্ছে।
৪৮
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৬ সালে বিবাহযোগ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। তাছাড়াও এই রাশির যে জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের প্রেম আরও দৃঢ় হবে। প্রেমের জোয়ারে ভাসবেন এরা।
৫৮
সিংহ রাশি: এই রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের প্রেম পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে। অনেকে নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বলে অনুমান।
কন্যা রাশি: কন্যা রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, তাঁদের কপালে শিঁকে ছিড়তে পারে। শুধু তাই নয়, প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।
৭৮
কুম্ভ রাশি: ২০২৬ সালে এই রাশির জাতক-জাতিকারা বিয়ে করতে পারেন। সেই সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
৮৮
কর্কট রাশি: নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকাদের বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন প্রেম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকে যারা সম্পর্ক রয়েছেন, তাঁদের সম্পর্ক পূর্ণতা পেতে পারে।