ইউক্রেন যুদ্ধের পর এত বড় ‘শাস্তি’র মুখে পড়েনি রাশিয়া, এভাবে মস্কোর কোমর ভাঙল ইউরোপীয় ইউনিয়ন!
মাথায় হাত পড়ল পুতিনের।
আরও পড়ুন:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। ইউরোপে শান্তি ফেরাতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্যও চাপ দিচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের চাপের জেরেই পাকপাকি ভাবে পুতিনের দেশের সম্পত্তি ফ্রিজ করা হল। এবার পুতিন কী করে সেটাই দেখার।
আরও পড়ুন:
প্রায় চার বছর ধরে যুদ্ধ চলছে পূর্ব ইউরোপে। অভিশপ্ত যুদ্ধে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া আরও কয়েক লক্ষ মানুষ। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব। যদিও এরপরেও যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পিছু হটেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আর্থিক চাপে কি কাজ হবে? উত্তর দেবে সময়।