ইউক্রেন যুদ্ধের পর এত বড় ‘শাস্তি’র মুখে পড়েনি রাশিয়া, এভাবে মস্কোর কোমর ভাঙল ইউরোপীয় ইউনিয়ন!
মাথায় হাত পড়ল পুতিনের।
আরও পড়ুন:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। ইউরোপে শান্তি ফেরাতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্যও চাপ দিচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের চাপের জেরেই পাকপাকি ভাবে পুতিনের দেশের সম্পত্তি ফ্রিজ করা হল। এবার পুতিন কী করে সেটাই দেখার।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পত্তি ইউরোপে রয়েছে। ভারতীয় মুদ্রায় ওই সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ কোটি টাকারও বেশি। এই সম্পত্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে কাজে লাগাতে পারে ইউরোপীয় দেশগুলি। এমনকী যুদ্ধের ক্ষত সামলাতে এই টাকা থেকে জেলেনস্কির দেশকে ঋণ দেওয়া হতে পারে।