তেজস্ক্রিয় সুনামিতে ধ্বংস হবে আস্ত শহর! সমুদ্রে নামল পরমাণু অস্ত্রে সজ্জিত রাশিয়ার অতিকায় ‘দানব’
এই সাবমেরিন রাশিয়ার ভয়ংকর পসাইডন ড্রোন বহনের জন্য বিশেষভাবে তৈরি।
পরমাণু শক্তিতে চালিত ভয়ংকর ডুবো জাহাজ খাবারোভস্ককে সমুদ্রে নামাল রাশিয়া। নয়া এই ডুবোজাহাজ রাশিয়ার অত্যাধুনিক পসাইডন পরমাণু ড্রোন বহনে সক্ষম। যাকে 'ডুমসডে মিসাইল'ও বলা হয়। যা সমুদ্র উপকূলীয় দেশকে এক নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। রবিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও নৌসেনার শীর্ষকর্তাদের উপস্থিতিতে সমুদ্রে নামানো হয় খাবারোভস্ক নামের এই অত্যাধুনিক ডুবোজাহাজটি।