কত মানুষ মরলে পরে…, মহাকাশ দেখল সুদানের রক্তগঙ্গা! আফ্রিকার দেশে গৃহযুদ্ধের বলি দেড় লক্ষ
সুদানের গৃহযুদ্ধে ইতিমধ্যে প্রাণ গিয়েছে ১৫০০০০ মানুষের।
গৃহযুদ্ধের নেপথ্যে দুই সশস্ত্র বাহিনী সুদানিস আর্মড ফোর্সেস (এসএএফ) এবং ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুই জেনারেল---আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো। এল ফাশের শহরে সাম্প্রতিক গণহত্যায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। সেনাঘাঁটি দখলের পর সুদানিস আর্মড ফোর্সেস নিরস্ত্র সাধারণ মানুষকে বেপরোয়াভাবে খুন করে। এই গণহত্যার রক্তের ছবিই উপগ্রহচিত্রে ধরে পড়েছে।
আরও পড়ুন:
সুদানকে কার্যত নরকে পরিণত করার ফলে আরএসএফ এবং সুদানের সামরিক বাহিনী উভয়ই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযুক্ত। রাষ্ট্রসংঘের তরফে বারবার এই দুই সেনাবাহিনীকে নিজেদের মধ্যে সংঘর্ষ থামানোর আবেদন জানানো হলেও কেউ তা কানে তোলেনি। বরং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে লাগাতার নাগরিকদের হত্যা করার অভিযোগ উঠেছে এঁদের বিরুদ্ধে।
বিবিসি সূত্রে খবর, আফ্রিকার দেশটিতে চলা এই গৃহযুদ্ধের জেরে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অন্তত ১ কোটি ৪০ লক্ষ মানুষ। প্রাণ বাঁচাতে অনেকেই পড়শি দেশ চাদে আশ্রয় নিয়েছে। নিয়মতিভাবে দারফুরে গণহত্যা চালাচ্ছে ‘ব়্যাপিড সাপোর্ট ফোর্স’ ও তাদের সঙ্গী আরব মিলিশিয়াগুলো। মূলত অমুসলিমদের নিশানা করছে তারা। ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার করা হচ্ছে।