দহন জ্বালায় পুড়ছে রাজ্য, আশঙ্কা তাপপ্রবাহের, হিট স্ট্রোক রুখতে নয়া নির্দেশিকা স্বাস্থ্যভবনের
১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে কলকাতায় পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে।
এখনও চৈত্র ফুরোয়নি। কিন্তু গ্রীষ্ম ইতিমধ্যে রুদ্ররূপ দেখাতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সামনের দিনগুলো আরও কঠিন, বৃষ্টির আশা তো নেই-ই, রাজ্যজুড়ে দহনজ্বালা তুঙ্গে উঠবে। নতুন বাংলা বছর আরম্ভই হবে তাপপ্রবাহের আশঙ্কা মাথায় নিয়ে। এমতাবস্থায় হিট স্ট্রোকে শারীরিক বিপর্যয় রুখতে বিশেষ নির্দেশিকা ও জনগণের উদ্দেশে সচেতনতার বার্তা জারি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।
আরও পড়ুন:
এখন থেকেই জ্বলছে জেলাগুলি। অনেক জেলায় খরা পরিস্থিতি। সোমবার পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে। সোমবারের পর থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। বর্ষবরণের দিনও চলবে তাপপ্রবাহ। ওই দিনগুলিতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আপাতত ঝড়বৃষ্টির...