দহন জ্বালায় পুড়ছে রাজ্য, আশঙ্কা তাপপ্রবাহের, হিট স্ট্রোক রুখতে নয়া নির্দেশিকা স্বাস্থ্যভবনের
১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে কলকাতায় পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে।
এখনও চৈত্র ফুরোয়নি। কিন্তু গ্রীষ্ম ইতিমধ্যে রুদ্ররূপ দেখাতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সামনের দিনগুলো আরও কঠিন, বৃষ্টির আশা তো নেই-ই, রাজ্যজুড়ে দহনজ্বালা তুঙ্গে উঠবে। নতুন বাংলা বছর আরম্ভই হবে তাপপ্রবাহের আশঙ্কা মাথায় নিয়ে। এমতাবস্থায় হিট স্ট্রোকে শারীরিক বিপর্যয় রুখতে বিশেষ নির্দেশিকা ও জনগণের উদ্দেশে সচেতনতার বার্তা জারি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।
আরও পড়ুন:
এই গরমেই রক্ষা নেই। তা আরও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে কলকাতায় পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তাই হাওয়া অফিসের পরামর্শ, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়াই নিরাপদ। কলকাতায় এখনও পর্যন্ত স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে। শুক্রবার কলকাতার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি।